ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের নির্গত দূষণ যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সড়কে চলাচলকারী গাড়ির বিষাক্ত ধোঁয়ার কারণে দেশটিতে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন মানুষের মৃত্যু হচ্ছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে শুধু সড়ক পরিবহনের দূষণের কারণে যুক্তরাষ্ট্রে ৪১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে।
নিউইয়র্ক সিটি এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যালায়েন্সের পরিবহণ পরিকল্পনাবিদ পল জোন্স থ্রি বলেন, পরিবহণ খাতের ক্ষতিকর নির্গমন মানুষের দৈনন্দিন স্বাস্থ্য এবং বসবাসকারী সম্প্রদায়গুলোর নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। তৃণমূল পর্যায়ের পরিবেশবাদী সংগঠনগুলোর এই নেটওয়ার্ক গবেষণাটি পর্যালোচনা করেছে।
অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন’ (আইসিসিটি) এবং যুক্তরাজ্যভিত্তিক ‘ফিয়া ফাউন্ডেশন’ যৌথভাবে এ বিশ্লেষণ পরিচালনা করে। সেন্সরের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে তারা গাড়ি উৎপাদন ও ব্যবহারের ফলে সৃষ্ট দূষণের মাত্রা নির্ধারণ করেন। পরে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক পদ্ধতিতে এর স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণ করা হয়।
বিভিন্ন জরিপে দেখা গেছে, পরিবেশগত বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক উদ্বেগ প্রকাশ করছেন। একই সঙ্গে তারা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের আরও কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।
আইসিসিটির জ্যেষ্ঠ গবেষক লিংঝি জিন এক বিবৃতিতে বলেন, অনেক আমেরিকান যখন তাদের পরিবারের স্বাস্থ্যের ওপর পরিবেশ দূষণের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তখন গাড়ির দূষণের কারণে মৃত্যুহার ও শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধির বিষয়টি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের উপেক্ষা করার সুযোগ নেই।
গবেষণায় আরও উঠে এসেছে, গাড়ির দূষণের কারণে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রেই শিশুদের হাঁপানির (অ্যাজমা) নতুন রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৪ সালে বিশ্বব্যাপী গাড়ির দূষণজনিত শিশুদের হাঁপানির প্রতি ১০টি নতুন ঘটনার একটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
গবেষকদের মতে, শূন্য নির্গমন বা পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার দ্রুত বাড়ানো গেলে এ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। তাদের হিসাব অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের বাজার শতভাগ নিশ্চিত করা গেলে ২০৫০ সালের মধ্যে ১ লাখের বেশি অকালমৃত্যু এবং ৪২ হাজারের বেশি শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিরোধ করা যেতে পারে।
তবে বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র সে পথে এগোচ্ছে না। তাদের মতে, ট্রাম্প প্রশাসন পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন নীতি শিথিল করছে এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ থেকেও সরে আসছে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি কমাতে দ্রুত কার্যকর পরিবেশবান্ধব নীতি গ্রহণ এবং পরিচ্ছন্ন পরিবহনে বিনিয়োগ বাড়ানো জরুরি। নতুন গবেষণাটি আবারও মনে করিয়ে দিয়েছে, যানবাহনের দূষণ শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে