ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে নেওয়ার কাজ চলছে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে শিক্ষকদের বেতনের জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে শিক্ষকদের বেতন যে পর্যায়ে রয়েছে, সেখান থেকে আমরা তাদের নবম গ্রেডে নিয়ে আসার কাজ করছি। আমরা যদি এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সরকারকে অতিরিক্ত প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। আর সেই অর্থের বরাদ্দ মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেটে রেখেছেন।’
ববি হাজ্জাজ আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টি পরিকল্পনা করেছেন এবং আমরা যেভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সাজানোর জন্য কাজ করছি, আগামী পাঁচ বছর যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা সবাই মিলে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে।’
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশের সামগ্রিক চেহারাও বদলে যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত