ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জুলাই থেকেই শুরু হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই থেকেই দীর্ঘদিন আটকে থাকা শিক্ষক নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আদালতে চলমান একটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রত্যাশিত সময়ে হলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা থাকবে না।
রোববার (২৮ জুন) ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সাল থেকে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। তিনি বলেন, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে পারছেন না শুধুমাত্র আদালতে চলমান একটি মামলার কারণে। মামলা হলেই শিক্ষা ব্যবস্থার কার্যক্রম আটকে যায়, অথচ শিক্ষা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদালত ও বিচারকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, বিচারকরাও শিক্ষার গুরুত্ব বোঝেন, আমরাও তা উপলব্ধি করি। তবে কী কারণে মামলাটি দীর্ঘসূত্রতায় পড়েছে, তা তার জানা নেই। তিনি জানান, আগামী ২ জুলাই মামলার রায় হওয়ার কথা রয়েছে। রায় প্রত্যাশিতভাবে হলে জুলাই মাস থেকেই নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিভিন্ন আইনি জটিলতা ও মামলার কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক প্রক্রিয়া ব্যাহত হয়। এই অচলাবস্থা দূর করে শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্বচ্ছ, কার্যকর ও গতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কেন্দ্র প্রধানদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের চেষ্টা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে।
মতবিনিময় সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা