ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
অক্টোবরের নির্বাচনে ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এবং একের পর এক রাজনৈতিক সংকট মোকাবিলা করে টিকে থাকার জন্য পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহু এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনই প্রায় চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্নীতি মামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশ-বিদেশে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন এই প্রবীণ নেতা।
নেতানিয়াহুর সামনে আসা এই নির্বাচনী চ্যালেঞ্জের পেছনে রয়েছে সাম্প্রতিক এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে প্ররোচিত করেছিলেন। এর জবাবে তেহরান ইসরাইল, উপসাগরীয় দেশসমূহ এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলা শুরু করে। ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে। একই সময়ে উত্তরের সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে রয়েছে ইসরাইল।
এই বহুমুখী যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহু এক জটিল সংকটের মধ্যে পড়েছেন। একদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধের জন্য মার্কিন প্রশাসনের চাপ রয়েছে, অন্যদিকে ইসরাইলের জনগণের একটি বড় অংশ ইরান ও তার আঞ্চলিক প্রক্সি বা ছায়াবাহিনীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ জনমতের এই দ্বিমুখী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
এদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহুর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত নজিরবিহীন হামলার আগে ও পরে গোয়েন্দা এবং কৌশলগত ব্যর্থতার তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনে তার অস্বীকৃতি জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতা নিয়ে যখন ইসরাইলি সমাজে সমালোচনা তীব্র, তখন দুর্নীতির মামলাগুলোও নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, আসন্ন অক্টোবরের নির্বাচন শুধু ইসরাইলের পরবর্তী সরকারই নির্ধারণ করবে না, বরং নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়েরও শেষ পরিণতি নির্ধারণ করতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা