ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ধমক-টমকে লাভ হবে না, দায়িত্ব পালন করুন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। তাই ধমক-টমক বা চাপ সৃষ্টি করে কোনো সুবিধা আদায় করা যাবে না।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে।
সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় এক কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রয়োজনীয় সহযোগিতা করেন না।
ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের কাজ শুধু পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন, ফল প্রকাশ করা এবং পাঁচটি করে বোনাস নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। একই সঙ্গে তারা পদোন্নতির দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনও করেন বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নয়, একাডেমিক মানোন্নয়নেও তাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত। এজন্য মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে তারা সে ধরনের কার্যক্রম পরিচালনা করেন না।
কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, এখন তারা বিএনপির পরিচয় দিচ্ছেন। সেই কর্মকর্তারাই আবার চেয়ারম্যানকে জিম্মি করে দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। এসব আর চলবে না।
তিনি বলেন, “আমরা কিন্তু টু-থার্ড (দুই-তৃতীয়াংশ) মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না। কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। তাহলে ঠিকঠাক মতো প্রমোশনসহ সব প্রাপ্য পাবেন।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর