ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরির সুযোগ

২০২৬ জুন ২৪ ১৪:৪০:৪৪

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরির সুযোগ

ডুয়া ডেস্ক: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ ও ২০তম গ্রেডভুক্ত ৩টি পদে মোট ৩ জন কর্মী নিয়োগ দেবে। গত ২১ জুন প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, চিকিৎসা সহকারী এবং লিফট অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা।

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। আবেদনকারীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

চিকিৎসা সহকারী পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রার্থীদের নার্সিং ডিপ্লোমা বা সমমানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা আবশ্যক।

লিফট অপারেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদনকারীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লিফট পরিচালনায় দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের চাকরি হবে পূর্ণকালীন ও অস্থায়ী ভিত্তিতে।

আবেদন করতে আগ্রহীদের ১০ সেট আবেদনপত্র প্রস্তুত করে রেজিস্ট্রার, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাস বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ড্রাফট বা পে-অর্ডার ‘রেজিস্ট্রার, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাস’-এর অনুকূলে করতে হবে। অর্থ জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক।

বিস্তারিত জানুনএখানে

আবেদন গ্রহণের শেষ সময় ৩০ জুন ২০২৬। নিয়োগসংক্রান্ত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপদ্ধতির বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত