ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরান ইস্যুতে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ওপর আরও কংগ্রেসীয় নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। প্রস্তাবিত এই বিল অনুযায়ী, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান শুরু করার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) সিনেটে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি ২১৫-২০৮ ভোটে অনুমোদিত হয়েছিল। পরে তা চূড়ান্ত বিবেচনার জন্য সিনেটে পাঠানো হয়।
রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দেন। তারা হলেন লুইজিয়ানার বিল ক্যাসিদি, আলাস্কার লিসা মুরকোওস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাট দলের সিনেটর জন ফেটারম্যান বিলটির বিপক্ষে ভোট দেন। রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল ও ডেভ ম্যাককরমিক ভোটদানে বিরত থাকেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিনেটে বিলটি পাস হলেও এটি ইরানবিষয়ক সামরিক সিদ্ধান্ত পুরোপুরি ঠেকাতে পারবে না। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এতে ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে ভেটো অতিক্রম করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
ভোটাভুটির পর সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, ইরান প্রশ্নে প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা নিয়ন্ত্রণে আনতে এটি ছিল সিনেটের দশম প্রচেষ্টা। অবশেষে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পেল।
তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার নীতির ফলে যুক্তরাষ্ট্রকে আরও অনিশ্চয়তা, অস্থিরতা ও ব্যয়ের মুখোমুখি হতে হয়েছে। শুমারের মতে, এই বিলের অনুমোদন কংগ্রেসের সাংবিধানিক ভূমিকা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত