ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রস ও ইরানের চুক্তির রোডম্যাপ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। দুই দেশ জানিয়েছে, আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যৎ সংলাপের পথও সুগম হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এর আগে সম্পাদিত সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে পক্ষগুলো নতুন একটি কারিগরি পর্যায়ের সংলাপ কাঠামো গঠনে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যস্থতা কার্যক্রমের রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। প্রধান আলোচকরা নিয়মিতভাবে এই কমিটিকে অগ্রগতির বিষয়ে অবহিত করবেন। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে পৃথক কর্মীদল কাজ করবে।
এছাড়া ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপেও একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
সম্ভাব্য ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষ একটি সরাসরি যোগাযোগ চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে লেবানন যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়াগাচি।
পাকিস্তান ও কাতারের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে আরাগচি লেখেন, ‘পাকিস্তান ও কাতারের নিরলস মধ্যস্থতার ফলে লেবানন যুদ্ধ শেষ করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।’
আরাগচির ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়ার অংশ হিসেবে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পাশাপাশি অবরোধ প্রত্যাহার, জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করা এবং ইরানের জন্য বৃহৎ পরিসরের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি