ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন
নিজস্ব প্রতিবেদক: সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
সরকার গঠনের চার মাস পূর্ণ হওয়ার পরই নতুন মুখ যুক্ত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। শুরুতে বাজেট অধিবেশনের আগেই কয়েকজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও এখন সেই প্রক্রিয়া বাজেট অধিবেশনের পর এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একই দিনে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। শুরুতেই প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে কয়েকজনকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছিল।
তবে দায়িত্বের চাপ বৃদ্ধি পাওয়ায় বর্তমান কাঠামোয় কার্যক্রম পরিচালনা কিছু ক্ষেত্রে জটিল হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে নতুন করে পাঁচজনকে মন্ত্রিসভায় যুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম এবং চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ। পাশাপাশি নোয়াখালী অঞ্চল থেকেও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সূত্র বলছে, নতুন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ বাকি। সবকিছু ঠিক থাকলে বাজেট অধিবেশনের আগেই নতুন সদস্যদের অন্তর্ভুক্তি হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল