ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষা হতে হবে ডিগ্রিনির্ভর নয়, দক্ষতা ও উৎপাদনমুখী: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা উৎপাদনশীলতা ও বাস্তব দক্ষতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণরা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের অনেক দেশ বর্তমানে জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। বাংলাদেশ চাইলে এই পরিস্থিতিকে সুযোগে পরিণত করতে পারে। সঠিক শিক্ষা, দক্ষতা ও কর্মমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, উপযুক্ত শিক্ষা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে বৈশ্বিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি সবারই দায়িত্ব রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষিত ও দক্ষ তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস পেলেও বাংলাদেশে তা ক্রমাগত বাড়ছে। এই বৃহৎ জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করা এখন সময়ের দাবি—এ দায়িত্ব বিশেষভাবে তরুণ প্রজন্মকেই নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর