ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

২০২৬ জুন ০৬ ১৮:১৩:৫১

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর এলাকায় চলমান চরম উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের উসকানি বা আগ্রাসন চালানো হলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি শনিবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ‘আলি আল-সালেম’ এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সদরদপ্তরের প্রধান স্থাপনাগুলো লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারের অননুমোদিত চলাচলকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালির কিশমি দ্বীপ ও সিরিক এলাকায় অবস্থিত আইআরজিসির দুটি যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান এই হামলা চালায়।

বিবরণে বলা হয়, ভোররাত ১টা ৩০ মিনিটে চারটি তেলবাহী ট্যাঙ্কার সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে এগোতে থাকে। পরে একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে আঘাত হানা হলে সেটির গতি থেমে যায়, আর বাকি তিনটি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়।

পরবর্তীতে ভোররাত ২টার দিকে মার্কিন ড্রোন কিশমি দ্বীপ ও সিরিক এলাকায় ইরানের দুটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় বলে জানায় আইআরজিসি। এর জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এটি কার্যকর হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বহন করতে হবে। ঘটনাটিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে... বিস্তারিত