ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অ্যাডিশনাল আইজিপি) গ্রেড-২ পদে উন্নীত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. মুশফেকুর রহমান (ডিআইজি, সিলেট রেঞ্জ), ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন (পরিচালক, এনএসআই ঢাকা), মো. মনিরুজ্জামান (ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ), ফারুক আহমেদ (অতিরিক্ত মহাপরিচালক, র্যাব) এবং রেজাউল করিম মল্লিক (ডিআইজি, ঢাকা রেঞ্জ)।
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত