×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নোট-গাইড থেকে প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না: মাউশি

২০২৬ জুন ০৪ ১৭:৫০:০৬

নোট-গাইড থেকে প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না: মাউশি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানে নোট ও গাইড বই থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ শিক্ষা অঞ্চল।

বুধবার (৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীনের স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, প্রতিটি বিদ্যালয় নিজস্ব শিক্ষক দ্বারা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে (পাবলিক পরীক্ষা ব্যতীত)। কোনোভাবেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করা যাবে না। সম্প্রতি কিছু বিদ্যালয়ে গাইড বই, নোট বই বা অন্যান্য উৎস থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলেও এতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় আসন্ন অভ্যন্তরীণ (অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী) পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেরাই প্রণয়ন করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য কোনো উৎস থেকে প্রশ্নপত্র গ্রহণ করে পরীক্ষা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিষয়টি সব প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে বলেও নোটিশে জানানো হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত