ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইবতেদায়ি শিক্ষার্থীদেরও মিড ডে মিল ও ড্রেস দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক: সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল এবং বিনামূল্যে স্কুল ড্রেস চালুর ঘোষণা দেওয়ার পর এবার একই ধরনের সুবিধা মাদ্রাসার ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের জন্যও চালুর দাবি উঠেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদেরও উপবৃত্তি, মিড ডে মিল ও স্কুল ড্রেসের আওতায় আনা উচিত।
বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আজিজী উল্লেখ করেন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া কমাতে সরকার আগামী দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, মাদ্রাসার ইবতেদায়ি পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও উপবৃত্তি, মিড ডে মিল এবং ড্রেসের ব্যবস্থা করা প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর এ দাবি ইতোমধ্যে শিক্ষাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তাঁর মতে, প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে শিক্ষার মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল