ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাতিল হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ
নিজস্ব প্রতিবেদক: প্রিপেইড বিদ্যুৎ মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম। তিনি বলেছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও না এলেও চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
বুধবার (৩ জুন) দেওয়া এক বক্তব্যে বিপিডিবি চেয়ারম্যান এ তথ্য জানান।
তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো অফিসিয়াল সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তবে বিদ্যুৎমন্ত্রী তাকে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন। ফলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে একই দিনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করে। ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্যহার চলতি মাসের ১ জুন থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।
নতুন দরে লাইফ লাইন গ্রাহক, অর্থাৎ ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে ৯২ পয়সা বৃদ্ধি পেয়ে ৬ টাকা ১৮ পয়সা হয়েছে। একইভাবে ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৭ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৭ টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ১০ পয়সা হয়েছে। ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ৪০১ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ১২ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১ পয়সা হয়েছে। আর ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিট মূল্য ১৪ টাকা ৬১ পয়সা থেকে বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর গ্রাহকদের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সম্ভাবনার কথা জানিয়েছে বিপিডিবি। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা অতিরিক্ত আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি