ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (৩ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে, যা জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। তিনি অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তার ভাষ্য অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়াবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিইআরসির নতুন আদেশ অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। একইভাবে খুচরা পর্যায়ে গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
তিনি দাবি করেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এর প্রভাব পড়বে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের কারণে জনগণের অর্থ অপচয় হয়েছে। এসব সমস্যার সমাধান না করে বারবার বিদ্যুতের মূল্য বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুতের বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের অন্যান্য মহানগরীতেও দলটির উদ্যোগে কর্মসূচি পালিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে