ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ছয় নবজাতকের মৃ'ত্যুতে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ কিছুটা সুবিধা পায়, তবে এই ঘটনায় সেই সুযোগ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে একটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকবে।
তিনি আরও বলেন, এসব হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের দরপত্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালে ১ হাজার ৪৭৫ জন করে জনবল প্রয়োজন হবে। পূর্ণ জনবল নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
ঢামেক ও মিটফোর্ডে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ প্রকল্পটি গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তুত করেছে এবং শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
তিনি আরও জানান, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে আধুনিক নতুন হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের পাঁচটি বৃহৎ শহরে বা শহরসংলগ্ন এলাকায় ১ হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। এগুলো নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হবে। চলতি অর্থবছরেই নির্মাণকাজ শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গুর ধরন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি ডেঙ্গু ও হাম প্রতিরোধে কাজ চলছে। ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা বরাদ্দ রাখার নির্দেশনা থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে