ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, শুরু হচ্ছে আত্মপক্ষ সমর্থন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ায় বুধবার (৩ জুন) দুই আসামির আত্মপক্ষ সমর্থন এবং ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তদন্তকালে জব্দ করা কাটা গ্রিলসহ বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়। আদালতে উপস্থিত সাক্ষীদের মাধ্যমে সেগুলো শনাক্ত ও নথিভুক্ত করা হয়।
সাক্ষ্যগ্রহণ চলাকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আদালতে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
আদালত সূত্র জানায়, মামলার মোট ১৭ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবার ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন, প্রতিবেশী এবং স্থানীয় প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীরা। শিশু হওয়ায় রামিসার বড় বোনের সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়।
এর আগে সোমবার (১ জুন) ট্রাইব্যুনাল দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরদিন থেকেই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর প্রথমে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি ও আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত