ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কোটা সংস্কারের কথা ২০১৪ সালেই বলেছিলেন তারেক রহমান: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তার ভাষ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার কয়েক বছর আগেই এ বিষয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।
গত শনিবার লন্ডনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে সালেহ শিবলী এ দাবি করেন।
তিনি বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও তারেক রহমান এ বিষয়ে পাঁচ বছর আগেই মত প্রকাশ করেছিলেন।
সালেহ শিবলীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৫ জুলাই লন্ডনের টাওয়ার হিলে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার করে তা ৫ শতাংশে নামিয়ে আনা হবে। সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি সে সময় এ অবস্থান নিয়েছিলেন বলে উল্লেখ করেন।
এ দাবির পক্ষে একটি ভিডিওও প্রদর্শন করেন সালেহ শিবলী। ভিডিওতে তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘সরকারি চাকরিতে যে কোটা আছে, এখন বোধ হয় দেশে প্রায় ৫০ ভাগের মতো কোটা আছে। আমি মনে করি, এই কোটাটা ৫০ থেকে কমিয়ে মেধাবীদের জায়গা দেওয়ার জন্য ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা উচিত।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের মধ্য দিয়ে সেই আন্দোলন পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং এর পরিণতিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়।
সালেহ শিবলী বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ওই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পথও তৈরি হয়েছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রায় দেড় বছর পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় আসে। দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রেস সচিব আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব নেওয়া বিএনপি সরকার কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর পরিকল্পনা, স্বাস্থ্য খাতে এক লাখ নার্স নিয়োগের ঘোষণা এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি উল্লেখযোগ্য।
লন্ডন সফরকালে প্রথম আলোর সঙ্গে এসব বিষয়ে কথা বলেন সালেহ শিবলী। পরে সোমবার তিনি দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর