ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ সাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানো এবং সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালগুলোকে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ করতে হবে এবং ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু ওষুধের ব্যবহার বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংকটের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড খালি রাখতে হবে। এছাড়া ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিতে হবে। রোগীদের কেবল ওষুধ ও খাবারের খরচ বহন করতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করার নির্দেশনাও দেন তিনি।
চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার সময় ওষুধ ব্যবহারে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর কোনো টিকা আন্তর্জাতিকভাবে সর্বজনীন স্বীকৃতি লাভ করেনি। তাই এই মুহূর্তে দেশে ডেঙ্গু টিকাদান কর্মসূচি চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে। কোনো বাসার ছাদ বা আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে এডিস মশার লার্ভা শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও আইন প্রয়োগ—দুই দিকেই গুরুত্ব দিচ্ছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত