ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রশাসনে বড় রদবদল: ৭ অতিরিক্ত সচিবের দপ্তর পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাতজন অতিরিক্ত সচিবকে নতুন কর্মস্থলে বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) রাতে জারি করা এসব আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম এবং সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিআইডব্লিউটিএ বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে।
একই সাথে আরও চারজন অতিরিক্ত সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পৃথক ওই আদেশে স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল