ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রামিসা হ'ত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতা চান না বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক: পল্লবীতে শিশুর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা নাটকীয়তা দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে হস্তক্ষেপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পল্লবীর ঘটনায় নিহত শিশুর বাবাকে দেখতে হাসপাতালে যান। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি হাসপাতালে উপস্থিত হন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী পরিবারকে আশ্বস্ত করেছেন ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বিষয়ে। এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, এটি বাস্তবায়িত হলে জনগণের আস্থা আরও বাড়বে।
তিনি আরও বলেন, তার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী বিচার বিভাগ আন্তরিকভাবে কাজ করলে ১৫ কর্মদিবসের মধ্যেই বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। এরপর দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে উচ্চ আদালতে প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
দেশে খুন ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির জন্য বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও বিচারকে ঘিরে অনাস্থাকে দায়ী করেন তিনি। একই সঙ্গে বিচারব্যবস্থাকে এসব সমস্যা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
শফিকুর রহমান অভিযোগ করেন, মামলাকে জটিল করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে, যা বিচারকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
আত্মস্বীকৃত অপরাধীদের পক্ষে অবস্থান না নেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি