ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, আটক একাধিক নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করার সময় বেশ কয়েকজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানাজার আগে ও সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হন এবং জানাজা শেষে মিছিলের চেষ্টা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জানাজা শেষে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করলে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর তিনি নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি