ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ডিএনএ প্রতিবেদনে সোহেলের বীর্যের আলামত মেলেনি: আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো। আজ সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, আজ সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে এজলাসে তোলার সময় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সোহেল সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে মিরপুর ১১ নম্বরের ‘ডলার’ নামের এক প্রভাবশালী ব্যক্তির ওপর দোষ চাপান। তিনি দাবি করেন, ডলারই শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান আসামির এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, “আমরা বিষয়টি নিবিড়ভাবে যাচাই করেছি। ঘটনার সঙ্গে ওই ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মূলত তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই আসামি এমন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।”
শুনানি চলাকালে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ দাবি করেন, আসামিরা তাঁর কাছে ডলার সম্পর্কে কিছুই বলেননি। তিনি আদালতে বলেন, ডিএনএ প্রতিবেদনে আসামির বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি, তাই সাক্ষ্য-প্রমাণে তাঁরা ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আজিজুর রহমান দুলু বলেন, আসামিরা আজ দায় অস্বীকার করায় আদালত কাল থেকে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার আগে ধর্ষণ করা হয়। তদন্ত কর্মকর্তা ১৮ জনকে সাক্ষী করে আদালতে যে অভিযোগপত্র জমা দিয়েছেন, সেখানে সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যা এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে এই অপরাধে সহায়তার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে পরবর্তী বিচারিক ধাপ শুরু হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস