ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতিকে কাঙ্ক্ষিত অবস্থায় নিতে কিছুটা সময় লাগবে। তবে জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে সরকার আরও এগিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসভবনের দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে। অতীতের অর্থনৈতিক সংকট মোকাবিলা করে অর্থনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সাধারণত নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও এবার বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সরকার চায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং ধাপে ধাপে বাজারকে আরও স্থিতিশীল করতে।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে, সে বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, মানুষের জীবনমান উন্নয়নও সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে সরকার আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।
ঈদুল আজহার তাৎপর্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই উৎসব শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজের কল্যাণে ত্যাগের মানসিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির