ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দিনে জাতীয় ঐক্য, উন্নয়ন ও দেশ গঠনের বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে সরকার সব রাজনৈতিক শক্তি ও জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “আমরা করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই নীতিকে সামনে রেখে সরকার এগোতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও অগ্রগতির জন্য ঈদের জামাতে বিশেষ দোয়া করা হয়েছে। সরকার চায় বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কবর জিয়ারতের তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী সামরিক কবরস্থানে গিয়ে তার শ্বশুরের কবরও জিয়ারত করেছেন। এ সময় সরকারের অন্যরাও তার সঙ্গে ছিলেন।
এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবরেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ