×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

কুরবানির আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

২০২৬ মে ২৮ ১০:৫৭:৩১

কুরবানির আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্তরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে দমন করার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করেই বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বিদ্যমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, সমাজের একটি বড় জনগোষ্ঠী এখন তীব্র অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের কষ্ট লাঘব এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি।

তিনি আরও বলেন, কোরবানির শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঈদের নামাজ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত মুসল্লি, ঠাকুরগাঁওবাসী এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানান। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত