ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ঢাকাসহ পাঁচ বিভাগে ঈদের দিন সকালে বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আনন্দে এবার কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে ঈদের দিন সকাল থেকেই থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত ঘূর্ণিঝড় বা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঈদের দিন সকালে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিরতিহীন না হলেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ড. মল্লিক জানান, জ্যৈষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মেঘের আধিক্য তৈরি হয়। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি বলেন, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে তখনও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট