ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
পরিবেশবান্ধব উপায়ে কুরবানি সম্পন্ন করার আহ্বান কৃষিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে তিনি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কুরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ মে) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেছেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, কুরবানির মূল শিক্ষা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু কুরবানিতে ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এতে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)