×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৭ জুন শুরু বাজেট অধিবেশন: স্পিকার

২০২৬ মে ২৬ ২০:৪৮:০৫

৭ জুন শুরু বাজেট অধিবেশন: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি জানিয়েছেন, আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

মঙ্গলবার (২৬ মে) পাঁচ দিনের সফরে ভোলায় গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক বাস্তবতা, পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পাবে।

স্পিকার আশা প্রকাশ করে বলেন, সরকারি ও বিরোধী দল মিলেই এমন একটি বাজেট উপহার দেবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও স্বস্তিদায়ক করে তুলবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকে, সে বিষয়ে সরকার গুরুত্ব দেবে বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাজেট অধিবেশন শেষে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠবে এবং এতে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় সরকার বাজেট উপস্থাপন করবে আর বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে—এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সংসদে বিরোধী দল যেন যথাযথভাবে মতামত তুলে ধরতে পারে, সেদিকে তিনি নজর রাখবেন বলেও জানান।

স্পিকার আরও বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সংসদ সদস্যরা আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও তিনি আশা করেন।

ঈদুল আজহা প্রসঙ্গেও কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, গত কয়েক বছরে ভয়ের পরিবেশের কারণে মানুষ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারেনি। রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীরাও নানা ভোগান্তির শিকার হয়েছেন। তবে বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার দেশের মানুষ অনেক বেশি স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত