ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
পবিত্র ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন উত্তরবঙ্গমুখী ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে মহাসড়কের রাবনা পর্যন্ত যানবাহনের ধীরগতি ও যানজট দেখা দেয়। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত একই পরিস্থিতি অব্যাহত ছিল। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।
রাত থেকেই মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা এবং যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করেও যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।
এদিকে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে সেতু এলাকায় বিশেষ নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত