ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিস্ফোরণে আতঙ্কিত জনগণ
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই ফের ইরানে সামরিক হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসসহ উপসাগরীয় উপকূলবর্তী একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনে ব্যবহৃত নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে পুরো ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তেহরান। বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কেও নিশ্চিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার (২৫ মে) গভীর রাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, বন্দর আব্বাসের বাসিন্দারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে সিরিক ও জাস্ক এলাকার আশপাশ থেকেও বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর আসে। এসব এলাকায় কী ধরনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানি হুমকি মোকাবিলায় এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই দক্ষিণ ইরানে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও মাইন স্থাপনে জড়িত ইরানি নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে হামলার পরিধি, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। পরে এ বিষয়ে অতিরিক্ত তথ্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি সেন্টকম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত