ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আগামী নির্বাচনেই ফিরতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ আবারও সক্রিয়ভাবে ফিরবে এবং আগামী জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন অভিমত তুলে ধরেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লির কাছে পাঠানো চিঠি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সেই চিঠির জবাব আসবে—এমন প্রত্যাশা তার ছিল না। তার ভাষায়, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে—এমনটি তিনি মনে করেন না। মানুষের স্মৃতি দীর্ঘস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, সময়ের ব্যবধানে দলটি আবারও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে ফিরতে পারে।
সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সহকর্মীরা তাকে বোঝান যে, এমন সিদ্ধান্ত সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি নিয়েও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ওই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর বিষয়টি দেখভাল করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’-এর সম্পৃক্ততা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের প্রায় সব বড় ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে ডিপস্টেটের প্রভাব থাকে। তার মতে, আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় এমন প্রভাব অস্বাভাবিক কিছু নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)