ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি
সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়ায় ল্যান্ড ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৭০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন।
আজ সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ার বেনগাজীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরত আসা এই বাংলাদেশিদের সিংহভাগই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল সমুদ্রপথ ব্যবহার করে ইউরোপে পাড়ি জমানো, কিন্তু মাঝপথেই তারা চরম বিপত্তির সম্মুখীন হন।
ভুক্তভোগীদের অনেকেরই অভিযোগ, লিবিয়ায় অবস্থানকালে তারা বিভিন্ন সময়ে সশস্ত্র চক্রের হাতে অপহরণের শিকার হন এবং ডিটেনশন সেন্টারগুলোতে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, ফেরত আসা এই নাগরিকদের তাদের সেই ভয়ানক ও দুর্বিষহ অভিজ্ঞতার গল্প সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দেশে ফেরা এসব প্রবাসীদের তাৎক্ষণিক পুনর্বাসনের অংশ হিসেবে আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াত খরচ, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং সাময়িক বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে এখনও যেসকল বাংলাদেশি নাগরিক আটকে আছেন, তাদেরও দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত