ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ট্রেনে নারীদের জন্য কোচ চালুর পরিকল্পনা সরকারের : সড়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো নারী যাত্রীদের যাত্রা আরও স্বস্তিদায়ক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড় কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। সোনার বাংলা এক্সপ্রেসে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংরক্ষণ করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী গত রাতে ফোন করে ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কোচ রাখার নির্দেশ দেন। এরপর রাতেই রেলসচিবের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ঈদের পর দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য স্থায়ীভাবে একটি করে কোচ সংরক্ষণের পরিকল্পনা নিয়েও কাজ শুরু হবে।
শেখ রবিউল আলম বলেন, অধিকাংশ টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় নতুন করে কোচ সংযোজন সহজ ছিল না। তারপরও নারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে অতিরিক্ত দুটি কোচ চালু করা হয়েছে। এসব কোচে শুধুমাত্র নারী যাত্রীরাই ভ্রমণ করতে পারবেন।
ঈদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। তবে অনেকেই নির্ধারিত পরিবহনের বদলে ঝুঁকিপূর্ণ পণ্যবাহী যানবাহনে যাতায়াত করছেন, যা উদ্বেগজনক। তিনি সবাইকে নিরাপদ পরিবহন ব্যবহারের আহ্বান জানান।
সম্প্রতি রডবোঝাই ট্রাক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পণ্যবাহী ট্রাকে যাত্রী ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এ প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং প্রতিবন্ধী যাত্রীরা একক যাত্রার টিকিটে এই সুবিধা পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত