ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাদ্রাসায় যৌন নিপীড়ন রোধে কাজ করার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদ্রাসায় ঘটে যাওয়া একাধিক যৌন নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি একটি কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণে তার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। মাদ্রাসায় যৌন নিপীড়নের মতো জঘন্য ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তিনি ২০১৯ সালে একটি লিখিত সুপারিশমালা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও জানান, বর্তমানে তিনি হজের সফরে থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। তবে দেশে ফিরে এ নিয়ে বিস্তারিত প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ২০১৯ সালের ৬ জুলাই তিনি ‘মসজিদ-মাদ্রাসায় যৌন হয়রানির অভিযোগ: কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ’ শিরোনামে একটি পোস্ট দেন, যেখানে তিনি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত