ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে’
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়েই তাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করতে চায়। মানুষের জীবনমান উন্নয়নের জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো সফল করতে এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কিছু মানুষ নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এভাবে মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা বুঝতে পারে কারা জনগণের পক্ষে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষও তাদের পাশে থাকবে। জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা থেকে রক্ষা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, দেশ গড়ার দায়িত্ব দেশের প্রতিটি মানুষের। যেমন মানুষ নিজের ঘরবাড়ি ও জমিজমা যত্ন নিয়ে গড়ে তোলে, ঠিক তেমনি দেশকেও নিজেদের সম্পদ মনে করে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকই এ দেশের অংশীদার। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্বও সবার। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত