ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হবে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর হলে তা অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি কবে স্বাক্ষর হবে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও সংশ্লিষ্টতা রয়েছে। এখানে একাধিক স্টেকহোল্ডার কাজ করছে।
তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় সামরিক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।
বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করে থাকে। এর মধ্যে রয়েছে জিসোমিয়া, যা মূলত সামরিক গোপন তথ্য আদান প্রদান ও তা সংরক্ষণের জন্য করা হয়।
দ্বিতীয় চুক্তি আকসা, যা মূলত অস্ত্র ক্রয়-বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত। তৃতীয়টি হলো সিজমোয়া, যেখানে যৌথ অভিযান ও সামরিক সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। আর চতুর্থটি হলো বেকা, যা মিসাইল ও ড্রোন শনাক্তসহ অত্যন্ত স্পর্শকাতর তথ্য বিনিময়ের সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া ও আকসা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল পূর্ববর্তী সরকারের সময়েই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত