ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যু্ক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিন কার্ডের আবেদন সম্পন্ন করা যাবে না। নতুন নীতিমালায় বিদেশিদের নিজ দেশে ফিরে গিয়ে স্থায়ী বসবাসের অনুমতির আবেদন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এক নীতিগত স্মারকে এ সিদ্ধান্তের কথা জানায়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএসসিআইএস জানিয়েছে, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিরা এখন আর দেশটির ভেতরে থেকে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। তাদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মার্কিন প্রশাসনের দাবি, এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থার দীর্ঘদিনের নানা দুর্বলতা ও অপব্যবহার কমবে। পাশাপাশি বৈধ আবেদন নিষ্পত্তির কাজও আরও দ্রুত করা সম্ভব হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ রাখা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন সংগঠন। অভিবাসী ও শরণার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এইচআইএএস বলেছে, এর ফলে নির্যাতনের শিকার নারী, মানবপাচারের ভুক্তভোগী এবং ঝুঁকিতে থাকা শিশুদের আবারও বিপজ্জনক পরিস্থিতিতে ফিরে যেতে বাধ্য করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিক অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে। এর আগে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিসা নীতিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। নতুন নীতির ফলে অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পথ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে