ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে আজ ময়মনসিংহের ত্রিশালে ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শনিবার সকাল ৯টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তার ত্রিশালে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের শুরুতেই দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এরপর দুপুর ২টার দিকে নজরুল ডাকবাংলোয় স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন সরকারপ্রধান। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নেবেন তিনি। ত্রিশালের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় অংশ নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ত্রিশালসহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝেও সফরটি ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত