ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয় শনিবার খোলা রাখার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী রবিবার (২৪ মে) থেকে ছুটি শুরু হচ্ছে। এর আগে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছিল ছুটির আগে শেষ কর্মদিবস। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার থেকেই কার্যত ছুটি শুরু হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় ঘিরে কিছুটা জটিলতা তৈরি হয়।
রোজার সময় বন্ধ থাকার কারণে ক্লাসের ঘাটতি পুষিয়ে নিতে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসেবে শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। অন্যদিকে মিড-ডে মিল কর্মসূচি নিয়ে ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার বিতরণ বন্ধের নির্দেশনাও ছিল।
এ পরিস্থিতিতে সারাদিন অধিদপ্তরে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার স্কুল খোলা থাকবে কি না সে বিষয়ে আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার ১৪ মে তারিখের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে স্মারকের আলোকে ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
আদেশে আরও জানানো হয়, প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এই নির্দেশনার মাধ্যমে বোঝানো হয়েছে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং ওই দিন নিয়মিত ক্লাসসহ সব কার্যক্রম চলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)