ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার ৯ দিন পার হলেও এখনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (আজ) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবিতে দুপুর ১২টার দিকে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন ইসলামী ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
ঘটনার বিবরণ অনুযায়ী, ১২ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলতুন্নেছা হলসংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা গেলেও এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৩ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা দায়ের করে।
বৃহস্পতিবার নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের মানববন্ধনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আফিফা ইবনাত। তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন ঘটনা ঘটার পরও ৯ দিনেও আসামি শনাক্ত বা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত লজ্জাজনক। এটি বিচার ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। অবিলম্বে আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ইলমা রহমান বলেন, ঈদের আগে ক্যাম্পাসে শেষ কর্মদিবস হওয়ায় শিক্ষার্থীরা দ্রুত ঘটনার অগ্রগতি জানতে চেয়েছিলেন। কিন্তু এখনো কোনো আপডেট না পাওয়ায় তারা হতাশ। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, দুপুর ১২টার মানববন্ধনে ইসলামী ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী বলেন, দেশে নারী ও শিশুর নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বিচারহীনতার কারণে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি দ্রুত বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন