ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঈদুল আজহায় মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে মেট্রোরেলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
যাত্রীচাপের বিষয়টি বিবেচনায় রেখে ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রতিদিন ৭টি ট্রেন সেট দিয়ে প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী ট্রিপের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।
এ ছাড়া ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনগুলোতে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে। একইসঙ্গে এমআরটি ও র্যাপিড পাসে টপআপ সুবিধাও চালু থাকবে।
তবে শুক্রবারের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেদিন উত্তরা উত্তর স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশনে বেলা ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব কাউন্টার ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত