ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘হাজিদের সেবায় অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে ব্যর্থতা বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টিএ/ডিএ সুবিধাও বাতিল করা হবে।
সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এবারের হজ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি শেষে সৌদি আরবে পৌঁছে বুধবার রাতে মক্কায় বাংলাদেশ হজ মিশন পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। সেখানে অবস্থানরত হজযাত্রীদের খোঁজখবর নেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি হজ মিশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, হাজিদের আবাসন, পরিবহন, চিকিৎসা, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবায় সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
ধর্মমন্ত্রী জানান, চলতি বছরের হজ ব্যবস্থাপনায় হাজিদের স্বস্তি ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথমবারের মতো হাজিদের জন্য বিশেষ পানি সরবরাহ এবং লাগেজ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিমান থেকে নামার পর হজযাত্রীদের ইমিগ্রেশন, লাগেজ গ্রহণ ও হোটেলে পৌঁছানোর জন্য গাইডদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা আরও সেবাকেন্দ্রিক করা হয়েছে এবং অধিকাংশ ভিসা কার্যক্রম আগেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। কিছু এজেন্সির কারণে সামান্য জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধান করা হয়েছে।
ধর্মমন্ত্রী আশা প্রকাশ করেন, হাজিদের সেবা নিশ্চিত করতে প্রশাসন, মন্ত্রণালয়, হজ গাইডসহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। তিনি সৌদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং দেশবাসীর কাছে দোয়া চান, যাতে সব হাজি নিরাপদে হজ পালন সম্পন্ন করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত