ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করা জরুরি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বিশ্বে টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসব বিষয় এখন কেবল প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং জাতীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুগে প্রবেশ করছে। এ বাস্তবতায় বাংলাদেশকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিক্ষাব্যবস্থায় ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর ধারণা তৈরি করা প্রয়োজন।
প্রযুক্তিবিদ ও গবেষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশাপাশি নীতিনির্ধারকদের মধ্যেও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
তিনি দেশের তরুণদের মধ্য থেকে মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।
আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল