ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পলককে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেন সালমান
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানো হয়েছে। এ সময় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তির ফোনালাপ হয় বলে প্রসিকিউশন দাবি করেছে। ইন্টারনেট চালু না রাখার নির্দেশনা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান থেকেও এসেছে বলে অভিযোগ আনা হয়। ওই ফোনালাপ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের সময় গত ১৮ মে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে কথোপকথনের অডিও রেকর্ড শোনানো হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আসামি হিসেবে রয়েছেন।
প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ফোনালাপে ইন্টারনেট সেবা বন্ধ রাখা এবং চলমান ছাত্র আন্দোলন নিয়ে সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের মধ্যে আলোচনা হয়। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এই আলাপের অনুলিপি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
ফোনালাপে পলক বলেন, “ভাই, স্লামালাইকুম।” উত্তরে সালমান এফ রহমান তার খোঁজখবর নেন এবং ইন্টারনেট পুনরুদ্ধার না করার নির্দেশ দেন। পরে আন্দোলন ও ছাত্রদের বিষয়ে বিভিন্ন নির্দেশনা ও মন্তব্যও ওই আলাপে উঠে আসে বলে জানা যায়।
ফোনালাপে আরও শোনা যায়, আন্দোলনকারীদের ‘ছাত্রদের পক্ষ থেকে বিচ্ছিন্ন’ হিসেবে উপস্থাপন এবং টেলিভিশনে তাদের ‘আন্দোলনকারী’ না বলে ‘দুর্বৃত্ত’ হিসেবে উল্লেখ করার বিষয়ে আলোচনা হয়। প্রসিকিউশন বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এই কথোপকথন মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ মামলায় এখন পর্যন্ত ৯ জন সাক্ষ্য দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে