ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাসপাতালে নিরাপত্তায় চালু হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ‘সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) প্রাঙ্গণে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ‘ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে পৃথক পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ সুবিধার জন্য ১০টি শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল