ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছাত্ররাজনীতি হতে হবে জ্ঞানভিত্তিক নেতৃত্বে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ছাত্ররাজনীতিকে সহিংসতা, দখলদারিত্ব ও অপরাজনীতির প্রভাব থেকে বের করে জ্ঞানভিত্তিক নেতৃত্ব ও শিক্ষার্থীবান্ধব ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন-চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ছাত্ররাজনীতি সংঘাত নয়, বরং জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তবে সময়ের সঙ্গে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড ছাত্ররাজনীতিকে বিতর্কিত করেছে। তিনি শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দেশের নদ-নদী ও খাল রক্ষায় সরকার বিভিন্ন পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘদিনের অবহেলায় অনেক নদী ও খাল দখল ও দূষণের শিকার হয়েছে। জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আধুনিক পানি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল, কৃষি এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা ও টেকসই কৃষিনীতি গ্রহণ জরুরি বলে তিনি মত দেন। পাশাপাশি নদী রক্ষায় নাগরিক সমাজ, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে বলেন, দেশে কোরবানিযোগ্য পশুর কোনো সংকট নেই। প্রায় ১ কোটি ২ লাখ পশুর চাহিদার বিপরীতে বর্তমানে ১ কোটি ২৩ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
নাগরিক সংলাপে অংশ নেওয়া অন্যান্য বক্তারা নির্বাচনি ইশতেহারে থাকা নদী রক্ষা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার সমালোচনা করেন। তারা শিল্পবর্জ্য ও অবৈধ দখল থেকে নদীকেন্দ্রিক অর্থনীতি, জীববৈচিত্র্য ও খাদ্যনিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল