ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাবি কর্মকর্তা চঞ্চল যাচ্ছেন আন্তর্জাতিক রেফারি কোর্সে
নিজস্ব প্রতিবেদক: প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড তায়কোয়ান্দো (ডব্লিউটি) আয়োজিত ১৪০তম খিরোগি আন্তর্জাতিক রেফারি ট্রেনিং কোর্সে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও শরীরচর্চা বিভাগের ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও বাংলাদেশ জাতীয় দলের কোচ কামরুজ্জামান চঞ্চল।
তুরস্ক তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ান্দোর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ রেফারিরা অংশ নেবেন।
কামরুজ্জামান চঞ্চল ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান) অর্জন করেছেন এবং বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো দলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সদস্য মরিয়ম (৩য় ড্যান) ও পুলক (৪র্থ ড্যান)।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে কামরুজ্জামান চঞ্চল বলেন, “বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই কোর্সে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সফলভাবে অংশ নিতে পারলে সেটি হবে আমার জন্য বড় অর্জন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়ান্দোকে আরও ভালোভাবে তুলে ধরতে চাই এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রেফারিংয়ে আরও সুযোগ তৈরি করতে চাই।”
ওয়ার্ল্ড তায়কোয়ান্দো পরিচালিত এই আন্তর্জাতিক রেফারি ট্রেনিং কোর্সটি বিশ্বজুড়ে অন্যতম মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন ও প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারী রেফারিরা আন্তর্জাতিক খেলার নিয়ম, ম্যাচ পরিচালনা কৌশল, নিরপেক্ষতা বজায় রাখা এবং খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর