ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এল যে সিদ্ধান্ত
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত ২৫ হাজার কোটি টাকার মতো ব্যয় ধরা হয়েছে।
তবুও আগামী জুলাই থেকেই ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার নির্দেশ এসেছে। তিনি বলেন, “জুলাই থেকেই নতুন কাঠামোতে বেতন কার্যকর হবে, এতে কোনো সংশয় নেই।”
তবে পুরো কাঠামো একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ, পরের অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮–২৯ অর্থবছরে ভাতা সমন্বয় করা হতে পারে।
কর্মকর্তারা জানান, এভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ কমবে এবং সরকারের অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে।
বর্তমানে সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা–কর্মচারীর বেতন-ভাতায় বছরে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন কাঠামো বাস্তবায়নে এই ব্যয় আরও বাড়বে।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্রেডভেদে বেতন ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
সরকার গঠিত কমিটি বলছে, দেশের রাজস্ব পরিস্থিতি বিবেচনায় রেখেই ধাপে ধাপে বাস্তবায়ন সবচেয়ে বাস্তবসম্মত পথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি